Views Bangladesh Logo

ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ফয়জুল্লা (৩৯) একই উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্র ও ভিকটিমের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফয়জুল্লা ওই প্রতিবন্ধী নারীকে আম খাওয়ানোর প্রলোভন দিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় ওই নারীর চিৎকার শুনে স্বজনরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন ফয়জুল্লাকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়।

এ ঘটনায় শুক্রবার রাতে বোয়ালমারী থানায় ফয়জুল্লাহকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভিকটিমের চাচি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আজ শনিবার ফয়জুল্লাকে আদালতে হাজির করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ