Views Bangladesh Logo

শেখ হাসিনাকে মমতা ব্যানার্জির অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে নতুন সরকারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ সময় তিনি এ মন্তব্য করেন।

টেলিফোনে আলাপকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণকে অভিনন্দন জানান। এ ছাড়াও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তিনি।

সর্বশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদেরও অভিনন্দন জানান মমতা ব্যানার্জি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন এ বিষয়ে জানান, আলাপকালে উভয় নেতা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার উন্নয়নে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ