ড. ইউনূসকে মমতার অভিনন্দন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাস তিনি অভিনন্দন জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষের উন্নতি, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করি। সেখানকার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও মহিলাদের প্রতি আমার আন্তরিক প্রণাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে