Views Bangladesh Logo

আমি তৃণমূলপন্থী নই, মমতা আমাকে জোর করে দাঁড় করিয়েছিলেন: কবীর সুমন

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সমর্থক হিসেবে পরিচিত সংগীতশিল্পী কবীর সুমন এবার ভিন্ন অবস্থান জানালেন। সম্প্রতি নির্বাচনী ফলাফলে দলের ভরাডুবির পর তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি কোনোভাবেই তৃণমূলপন্থী নন।

ভারতীয় গণমাধ্যম আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আগে আমি কোনো পার্টির সদস্যও ছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রায় জোর করেই দাঁড় করিয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ার পরই আমি পদত্যাগ করি।

ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে কবীর সুমন বলেন, নির্বাচনে একাধিক ভুল ও প্রশাসনিক ব্যর্থতা মানুষকে প্রভাবিত করেছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রের অব্যবস্থাপনার কারণে জনগণের অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন—এটা বলা যাবে না। তবে তিনি কিছু ভালো কাজও করেছেন, যেমন ‘সবুজ সাথী’ প্রকল্প।

এছাড়া তিনি জানান, রাজ্যের নতুন সরকারকে তিনি স্বাগত জানান এবং আশা করেন তারা আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তার ধারাবাহিকতা বজায় রাখবে।

তবে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, এখনো যদি নির্বাচন হয়, আমি তৃণমূলকেই ভোট দেবো, যদিও আমি দলের সব সিদ্ধান্তে সন্তুষ্ট সই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ