Views Bangladesh Logo

বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের সমবেদনা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

রোববার (১৩ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানানো হচ্ছে। চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, যারা এই দুর্যোগে তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে যাদের জীবিকা বন্যা ও ভূমিধসের কারণে ব্যাহত হয়েছে, তাদের জন্যও প্রার্থনা ও শুভকামনা জানান তিনি।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা, সাহস এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ