Views Bangladesh Logo

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এ ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেবেন তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি।

মোহাম্মদ মুইজ্জুর ঢাকা পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, সকাল ৯টা ৭ মিনিটে কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৪০ ফ্লাইটে মোহাম্মদ মুইজ্জু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। অনুষ্ঠানে ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ জন অতিথি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ