Views Bangladesh Logo

স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ মালদ্বীপের

মালদ্বীপ বাংলাদেশ থেকে স্বাস্থ্যসেবা খাতে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ।

সাক্ষাতের সময় হাইকমিশনার দায়িত্ব গ্রহণে প্রতিমন্ত্রীর অভিনন্দন জানান এবং মালদ্বীপে স্বাস্থ্য খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

উভয়পক্ষ বৈঠকে ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দলের বিনিময় বৃদ্ধি ও মালদ্বীপের জাতীয় বিমান সংস্থার মালে–ঢাকা সরাসরি ফ্লাইট পুনঃচালুর বিষয়টিও স্বাগত জানান।

হাইকমিশনার বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ করেন।

সাক্ষাতের শেষ দিকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের সমর্থন ও সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির প্রশংসা করেন। উভয়পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বেও জোর দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ