তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মালদ্বীপ ও নেপাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তারা এ অভিনন্দন জানান। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে তিনি তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে এবং নতুন সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান। একই সঙ্গে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ের নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে এবং প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও জোরদার করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে