Views Bangladesh Logo

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

মানব পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশি ‘দাতুক’কে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

‘দাতুক’ মালয়েশিয়ায় বেশ সম্মানজনক একটি পদবী। ধনী, অভিজাত এবং বিনিয়োগাকারীরা সম্মানিত এ পদবীর অধিকারী হন।

তার নাম প্রকাশ করেনি এমএসিসি; তবে এক বিবৃতি সংস্থাটি জানিয়েছে, তার বয়স চল্লিশের কিছু বেশি। দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি দাতুক মালয়েশিয়ায় আছেন এবং বর্তমানে তিনি একজন বিনিয়োগকারী।

তার বিরুদ্ধে অভিযোগ তা হলো— বাংলাদেশি এই দাতুক সম্প্রতি সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্রে দাতুক বলেছিলেন যে তার দু’টি প্রকল্প রয়েছে। এই প্রকল্প দু’টির জন্য ৬০০ জন বিদেশি শ্রমিক তার প্রয়োজন। তাকে যেন এই শ্রমিকদের নিয়ে আসার অনুমতি দেয়া হয় এবং বিদেশি শ্রমিক নিলে সরকারকে যে কর প্রদান করতে হয়, তা থেকে যেন তাকে অব্যাহতি দেয়া হয়।

পরে অনুসন্ধান করে এমএসিসি জানতে পারে, আবেদনপত্রে যে দু’ই প্রকল্পের বিষয়ে উল্লেখ করেছিলেন ওই বাংলাদেশি দাতুক, সেগুলো পুরোপুরি ভুয়া। বাস্তবে এসব প্রকল্পের কোনো অস্তিত্ব নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ