Views Bangladesh Logo

বিমান বিদ্ধস্তের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিশুর প্রাণহানি এবং শিক্ষক মাহরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। নিজের জীবন ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের রক্ষা করার যে ত্যাগ তিনি করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি জানান, ড. ইউনূসকে চিঠি দিয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে সংহতি প্রকাশ করবেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ