আমিনুল ও রুহুলকে ফেরত চাওয়ার উদ্দেশ্য স্পষ্ট করার আহ্বান মালয়েশিয়ার
বেস্টিনেট এসডিএনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম ও তার সহযোগী রুহুল আমিনকে মালয়েশিয়া থেকে কেন বাংলাদেশ ফেরত চেয়েছে, সে উদ্দেশ্য পরিষ্কার করতে বলছে দেশটি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বলেছেন, ঢাকা স্পষ্ট করা উচিত যে, আমিনুল ও রুহুলকে শুধু তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে কি না, নাকি তাদের আদালতে অভিযোগ গঠন করা হবে।
তিনি বলেন, প্রত্যর্পণ অনুরোধে এই উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।
সাইফুদ্দিন আরও বলেন, যদি তদন্তের উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করতে হয়, তবে বাংলাদেশ পারস্পরিক আইনি সহায়তার মধ্যে ব্যবহার করতে পারে। তবে অভিযুক্ত করতে চাইলে সে বিষয়টি স্পষ্ট করে বলা উচিত।
সাইফুদ্দিন উল্লেখ করেন, তিনি মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ প্রধানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, আমি মনে করি পুলিশপ্রধান এটি পরিচালনা করবেন এবং তিনি বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন।
২৪ অক্টোবরের একচিঠিত, বাংলাদেশের ইন্টারপোল শাখা মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিভাগকে জানায়, এই দুজন ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে ফেলেছে এবং প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং মালয়েশিয়ার নাগরিকত্বপ্রাপ্ত আমিনুল এবং ঢাকার ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর মালিক রুহুল এই অভিযোগ অস্বীকার করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে