সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনামূল্যে নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে দুই মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দেশটি।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ছয় মাসের মধ্যে মোট দুই লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০ হাজার শ্রমিকের ক্ষেত্রে কোনো খরচ নেওয়া হবে না।
তিনি আরও জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে এটি পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, টোটাল তো ২ লক্ষ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে।
সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে দেওয়া এলএনজি আনার জন্য চিঠি দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা হয়নি।
মতামত দিন