Views Bangladesh Logo

সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ১৫ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন মেয়াদে সাজা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ১৫ বাংলাদেশি।

শনিবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা শেষে তাদের নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর ফেরত পাঠানো হয়।

বাংলাদেশি ছাড়াও ভারতের ২৯, ইন্দোনেশিয়ার ৩৩, কম্বোডিয়ার ৩, চায়নার , ভিয়েতনামের ৩, থাইল্যান্ডের ১ এবং মিশরের ১জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় ‘কালো তালিকাভুক্ত’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ