Views Bangladesh Logo

৩০ বাংলাদেশিসহ ২৪২ জন অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন অপরাধে কারাদণ্ড ভোগ শেষে ৩০ জন বাংলাদেশিসহ ২৪২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

প্রত্যাবাসিতদের মধ্যে আরো আছেন ইন্দোনেশিয়ার ১২০ জন, মিয়ানমারের ৬২ জন, ভিয়েতনামের ১৮ জন, থাইল্যান্ড ও পাকিস্তানের পাঁচজন এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের একজন করে নাগরিক।

রোববার (১ ডিসেম্বর) জোহর বারু রাজ্যে দেশটির অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, স্ব স্ব দূতাবাস জাতীয়তা যাচাই করার পর তাদেরকে নিজ খরচে বিমান বা স্থলপথে নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়া হয়েছে।

গণমাধ্যমগুলো বলছে, অতিরিক্ত ব্যবস্থা হিসাবে মালয়েশিয়ায় ফের প্রবেশে বাধা দিতে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ