Views Bangladesh Logo

বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

ভ্রমণের জন্য বেশ কয়েকটি শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিসহ ১৩১ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ সন্দেহভাজন বিদেশিদের দেখে এক অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ার বিমানবন্দর নিরাপত্তা সংস্থা একে পিএস এক বিবৃতিতে জানায়, এই অভিযান পরিচালনাকালে ৩০০ জনেরও বেশি আগত যাত্রীকে তল্লাশিকরা হয়। এদের মধ্যে ৩০ জন পাকিস্তানি এবং ৫ জন ইন্দোনেশিয়ানকেও ফিরিয়ে দেয়া হয়।

বিদেশি নাগরিকদেরকে প্রবেশে বাধা দেয়ার পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে রয়েছে—অস্পষ্ট আবাসনের ব্যবস্থা, মালয়েশিয়ায় থাকার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব এবং অভিবাসন চৌকিতে অসংগত আচরণ। এ ছাড়াও এক মাস থাকার দাবি করা কয়েকজন যাত্রীর কাছে মাত্র ৫০০ রিঙ্গিত থাকার বিষয়টি কর্তৃপক্ষের কাছে সন্দেহ তৈরি করে।

একে পিএসের একজন মুখপাত্র বলেন, “মালয়েশিয়ার সীমান্ত রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভুয়া তথ্য দিয়ে প্রবেশের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

প্রতিষ্ঠানটি সকল বিদেশি নাগরিককে যথাযথ কাগজপত্র, পর্যাপ্ত অর্থ ও স্পষ্ট ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে তারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন না হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ