Views Bangladesh Logo

ইআরএফের সভাপতি মালা, সাধারণ সম্পাদক কাশেম

 VB  Desk

ভিবি ডেস্ক

র্থনৈতিকবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা। সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে ইআরএফের নিজস্ব কার্যালয়ে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে ইআরএফ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক রেফায়েত উল্লাহ মীরধা পেয়েছেন ৮২ ভোট। ১০১ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মো. আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের কাজী মোহাম্মদ আজিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট।

এ ছাড়া মানিক মুনতাসির সহসাধারণ সম্পাদক ও মো. আমিনুল ইসলাম অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এস কে শাফায়াত হোসেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- এএসএম মঈনুল হক, কায়েস মোহাম্মদ সোহেল, মো. জাকির হোসেন ও ইব্রাহিম হোসেন অভি।

নির্বাচনের ভোটগ্রহণের আগে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা এতে সভাপতিত্ব করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ