Views Bangladesh Logo

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার, রোডম্যাপ ঈদের পর

নতুন সরকার শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। ঈদুল ফিতরের পর এ সংস্কারের রোডম্যাপ প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রথম ধাপে ঈদুল ফিতর পর্যন্ত মন্ত্রণালয় করবে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’, ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’, এবং ‘শিক্ষকদের ট্যাব প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’।

দ্বিতীয় ধাপে, ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। এটি মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক এবং পরিমাপযোগ্য সূচকসহ হবে।

তৃতীয় ধাপে, অর্থাৎ পরবর্তী ১২ থেকে ৩৬ মাসে, পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় প্রযুক্তিগত সংস্কার আনা হবে। এতে কারিগরি, সাধারণ এবং মাদরাসা শিক্ষার মধ্যে ব্রিজিং (সেতুবন্ধ) করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্টও বাড়ানো হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, এই তিন ধাপের রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে মানসম্মত ও প্রযুক্তিভিত্তিক পরিবর্তন আনা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ