ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে সেনা সদরে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে