শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অংশ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল ৭টা ৫ মিনিট ১৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মেজর ক্যাটাগরির ভূমিকম্প।’
তিনি আরও বলেন, ‘এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে চীনের একটি স্থানে। এর প্রভাবে ঢাকাসহ দেশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে