Views Bangladesh Logo

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের সময় ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২০ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী।

তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। এদিন মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।

প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে থাকেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ