Views Bangladesh Logo

এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তমাল ওই এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জায়গা নির্ধারণ নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এমপি আয়নুল হক। সভা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে এমপি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন।

এর আগে মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আরও চার আসামি আগাম জামিনে রয়েছেন।

ঘটনাটি তদন্তে সিরাজগঞ্জ জেলা বিএনপি ৯ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ