Views Bangladesh Logo

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন মাহিরা খান

দ্বিতীয়বার সন্তানের মা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ (টিআইএফএফ) অংশ নেওয়ার সময় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান মাহিরা। ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। এক হাত বেবি বাম্পের ওপর রেখে হাসিমুখে তোলা ছবিটির ক্যাপশনে মাহিরা লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত।’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টিআইএফএফের কমিউনিটি ইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে একটি আলোচনা সভা সঞ্চালনা করেন মাহিরা। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য উৎসবে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেকের প্রায় এক দশক পর এই উৎসবে তার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।

ব্যক্তিগত জীবনে ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। এই দম্পতির এটি প্রথম সন্তান। তবে মাহিরার জন্য এটি দ্বিতীয় সন্তান। প্রথম স্বামী আলী আসকারীর সঙ্গে তার ১৭ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। তার নাম আজলান।

সেলিম করিমের সঙ্গে মাহিরার দ্বিতীয় বিয়ের সময় ছেলে আজলান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মাকে বিয়ের পিঁড়িতে পৌঁছে দেন।

কাজের দিক থেকে মাহিরা খানকে সর্বশেষ দেখা গেছে বিলাল আতিফ খান পরিচালিত পাকিস্তানি উর্দু সিনেমা ‘আগ লাগায়ে বস্তি মে’-তে। সিনেমাটিতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা। এ ছাড়া এতে অভিনয় করেছেন জাবেদ শেখ, তাবিশ হাশমি, সালাহউদ্দিন তুনীয়, আলী আবদুল্লাহ, সামরা শাহজাদী ও হাফিজ রেজা আহমেদ।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ