Views Bangladesh Logo

উৎসবে-আনন্দে মহা নবমী,  সন্ধ্যায় ‘মহা আরতি’

শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন মহানবমী উদযাপিত হচ্ছে মহাসমারোহে। বলিদান ও নবমী হোমের রীতি উদযাপন শেষে শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দেবিদুর্গার ‘মহা আরতি’ করা হবে।

‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী। শুক্রবার (১১ অক্টোবর) পূজা শুরু হয়েছে অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট,  চলবে নবমীর সূচনার প্রথম ২৪ মিনিটজুড়ে। দেবি চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবির চরণে। পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।


পূজা শেষে থাকছে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবে আসো ভক্তদের মাঝে বইছে মাকে বিদায় দেওয়ার বিষাদের সুরও।

নবমীর দিন সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে। সকাল থেকেই সমবেত হচ্ছেন ভক্ত-দর্শনার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীতে শুরু হওয়া শারদীয় এ দুর্গোৎসব রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনে শেষ হবে।

এর আগে মহাষ্টমীর দিন দেশজুড়ে কুমারীপূজা উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকার রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ১০টায় কুমারীপূজা দেখতে ভক্তদের ঢল নামে। মণ্ডপে মণ্ডপে মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ