Views Bangladesh Logo

সিএমএইচের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসা চলছে মাগুরার সেই শিশুটির

 VB  Desk

ভিবি ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটিকে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) বা শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী আরও জানান, সিএমএইচের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

ভুক্তভোগীর পরিবারের তথ্যমতে, রমজানের জন্য স্কুল বন্ধ থাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল তৃতীয় শ্রেণির এই শিশু। সেখানে গত বুধবার রাতে ধর্ষণের শিকার হয় সে।

এ ঘটনার পর তার বোনের স্বামী, শ্বশুর, ভাশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে ধর্ষণ মামলায় অভিযুক্ত করা হয়।

জানা গেছে, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শ্বশুর হিতু শেখকে মামলা দায়েরের আগে গ্রেপ্তার করা হয় বলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে শনিবার (৮ মার্চ) বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা চারজনের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ