৬০ দিন বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই সময়সীমা আগামী ১৪ জানুয়ারি থেকে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১২ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন। দেশের সব জেলায় এই ক্ষমতা প্রয়োগ করা যাবে।
এছাড়া, কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা ব্যবহার করতে পারবেন।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩, এবং ১৪২ ধারার অধীনে এই ক্ষমতা দেয়া হয়েছে, যা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
এই পদক্ষেপের ফলে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে