Views Bangladesh Logo

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

হান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি, সাবেক মন্ত্রী বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গত সোমবার বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুলের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খতমে কোরআন, বাদ আছর হযরত শাহজালাল (রহ:) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বঙ্গবীর ওসমানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের কবর জিয়ারত।

২৯ ফেব্রুয়ারি দিনব্যাপী ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর এম এ জি ওসমানী দাতব্য চিকিৎসালয়, স্মৃতি জাদুঘর ও গণগ্রন্থাগারে অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির এবং সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও একজন রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক সাহায্য, সহযোগিতা ও সদয় উপস্থিতি কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।

এম এ জি ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে, পৈত্রিক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার (অধুনা ওসমানী নগর উপজেলা) দয়ামীরে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডন থাকাকালীন ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটে সমাহিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ