Views Bangladesh Logo

সাভারে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

সাভারের আশুলিয়ায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ইলিয়াস হোসেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দক্ষিণ গাজিরচট সিনসিন মোড় এলাকার রওজাতুল কোরআন মডার্ন নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, বুধবার মাদ্রাসার ভেতরেই যৌন হয়রানির ঘটনাটি ঘটে। শিশুটি প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং বাবা প্রবাসে থাকায় ও মা গ্রামের বাড়িতে থাকায় সে চাচার বাসায় থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত।

পরিবারের দাবি, ক্লাস শেষে বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি শুরু করলে পরে খালার কাছে পুরো ঘটনা জানায়। অভিযোগ অনুযায়ী, শিক্ষক শিশুটিকে আলাদা করে নিয়ে গিয়ে শারীরিকভাবে অনাকাঙ্ক্ষিত আচরণ করে এবং প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষও তাকে থানায় নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় বলে জানা গেছে।

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ