Views Bangladesh Logo

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে বাক্‌প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম সাব্বির আহমেদ। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতরি গ্রামের মোহাম্মদ তাজ উদ্দিনের ছেলে। তিনি নাঙ্গলকোট উপজেলার শ্রীহাস্য সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ হাফিজিয়া নূরানি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৫ বছর বয়সী ওই বাক্‌প্রতিবন্ধী নারী দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে রান্নার কাজ করতেন। কাজের সূত্রে সাব্বির আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ রয়েছে, সেই সুযোগে সাব্বির একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হলে শুক্রবার রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শনিবার (১৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে ঘটনাটির তদন্তও শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রতিবন্ধী নারীর সঙ্গে এমন ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ