Views Bangladesh Logo

নাটোরে শিশুকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নাটোরের লালপুর উপজেলার দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

আব্দুল আজিজ নওগাঁর সাপাহার উপজেলার আজিজুল হকের ছেলে। ঘটনার শিকার শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থী শুক্রবার ঘুমিয়ে ছিলেন। ওইদিন রাত ১২টার দিকে তাকে তুলে নিয়ে জোরপূর্বক বলৎকার করে শিক্ষক আব্দুল আজিজ। এতে রক্তক্ষরণ হলে ওই শিশু বিষয়টি পরিবারের কাছে জানায়। শনিবার শিশুটিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ