Views Bangladesh Logo

৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

যশোরের চৌগাছায় ৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে যৌন হয়রানির অভিযোগে হাফেজ নজমুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর কপোতাক্ষ নদীর সেতুর নিচে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিশু যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বাইতুল মামুন মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক তাকে নারায়ণপুরে তাদের পৈতৃক বাড়িতে নিয়ে যান। সন্ধ্যায় খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কপোতাক্ষ নদীর সেতু এলাকায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ।

ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে শিক্ষককে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরিবারের দাবি, এর আগেও ওই শিক্ষক তার সঙ্গে অসদাচরণ করেছেন বলে শিশুটি জানিয়েছিল।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ