নারায়ণগঞ্জে ১২ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায় রিপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রের বয়স ১২ বছর।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
মতামত দিন