Views Bangladesh Logo

দিনাজপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) ভোর রাতে উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বাঁশমুড়ি হাফেজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীকে বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ