Views Bangladesh Logo

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা তরুণী

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার সুপারিনটেনডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাকী বিল্লাহ (৫২) উপজেলার গছাইল দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত।

বুধবার (১ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী তরুণী অভিযুক্তের চাচাতো শ্যালিকা এবং শারীরিক প্রতিবন্ধী। গত ২১ জানুয়ারি বিকেলে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকী বিল্লাহ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় গত ২৫ জুন ভুক্তভোগীর অভিভাবক আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১ জুলাই নন্দীগ্রাম থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ