বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে মাদ্রাসাছাত্র গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র মোহাম্মদ ইমরান গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাষাড়ার চাঁদনী হাউজের সামনে এ ঘটনা ঘটে।
ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার বাসিন্দা ইমরান মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। বাসায় ফেরার পথে সংঘর্ষের মাঝে পড়ে তার পেটে গুলি লাগে।
আহতের বোন ইশা মনি জানান, সংবাদ পেয়ে তিনি ইমরানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে