Views Bangladesh Logo

রামিসাকে নিয়ে গীতিকার খালিদের গান

ধর্ষণ ও হত্যার শিকার ছোট্ট শিশু রামিসার নির্মম ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশের মানুষের বিবেককে। সেই বেদনা ও বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকে গীতিকার মাহবুবুল খালিদ লিখেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামের একটি গান।

‘রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে...’—এমন কথার গানটিতে সুরও করেছেন মাহবুবুল খালিদ। এতে তাঁর সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, রাফসান ও টুটুল।

গানটি ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তাঁদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গানটি শোনা যাচ্ছে।

এর আগেও আদুরী, ফেলানী ও মাগুরার শিশু আছিয়াকে নিয়ে গান লিখেছেন মাহবুবুল খালিদ। তাঁর লেখা এসব গান সমাজের নানা অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ‘রামিসাদের বিচার’ গানটি সেই ধারাবাহিকতারই এক নতুন সংযোজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ