Views Bangladesh Logo

নেত্রকোনা-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর এই তথ্য জানা গেছে।

কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১,০৪২ ভোটে এগিয়ে রয়েছেন। লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০,৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯,৩০৯ ভোট।

বিজয়ী প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেন, ‘এই বিজয় জনগণের বিজয়। এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করে যাব।’ তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ফলাফলের জন্য আরও অপেক্ষা করতে হবে।

এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুখলেসুর রহমান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মনোনীত জলি তালুকদার এবং বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ