Views Bangladesh Logo

১৭ বছর পর ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর ভোট দিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া জানান।

বৃহস্পতিবার সকালে নেত্রকোনার মদন উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সপরিবারে ভোট প্রদান করেন তিনি। পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজন প্রথমবারের মতো ভোট দিয়েছেন বলেও জানান বাবর।

ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোট দিতে ও নির্বাচনে অংশ নিতে পারা আমার জন্য বড় নিয়ামত। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে পেরে আনন্দিত। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এবং সারা দেশেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শক্ত অবস্থানে রয়েছে। তবে যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা যে দলেরই হোক না কেন, তা গ্রহণযোগ্য নয়। নিজের দলের পক্ষ থেকেও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ভোট ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষণ রয়েছে। এ বিষয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ ভোটে কারচুপি করতে না পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ