আসছে লাকী আখান্দের সুরে অপ্রকাশিত গান
কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের মৃত্যুর ৭ বছর পরে তারই সুরে প্রকাশিত হচ্ছে নতুন গান 'ভবের নদী'।
গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার, তার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানটির গীতিকার গোলাম মোর্শেদ।
গানটি 'গান জানালা' ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বৃহস্পতিবার।
গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘‘বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিলো। সেটি মেযার করতে গিয়ে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বললো, বাহ্, সুন্দর কথা তো! এখনই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে। এরপর বাপ্পা গানটার মিউজিক করে। আমার লেখা লাকী আখান্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এই তিনটি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে বলে আমার মন বলছে।’’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে