Views Bangladesh Logo

এলপিজির নতুন দাম নির্ধারণ

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মে মাসের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দরে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন মূল্য তালিকা অনুযায়ী বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম সামান্য পরিবর্তন করা হয়েছে। সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮৯ টাকা। সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ২১ টাকা।

১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৪২৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির ২ হাজার ৯১১ টাকা এবং ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ২৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ কেজির সিলিন্ডার ৩ হাজার ৫৫৮ টাকা, ২৫ কেজির ৪ হাজার ৪৩ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৮৫১ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৩৩৬ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭ হাজার ২৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বাড়ানো হয়। প্রথম দফায় প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা এবং পরবর্তী দফায় ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি পায়। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়।

নতুন মূল্য ঘোষণার ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে এলপিজি ব্যবহার ব্যয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও ১২ কেজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে, অন্যান্য সাইজের সিলিন্ডারে সামান্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ