Views Bangladesh Logo

৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ১৭২৮ টাকা নির্ধারণ

এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১,৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটার প্রতি ৬১.৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯.৭৭ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিইআরসির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান জালাল আহমেদ।

যদিও গত পাঁচ মাস ধরে বিইআরসি ঘোষিত দাম কার্যকর হয়নি। বাজারে দেখা গেছে, বিক্রেতারা ইচ্ছে মতো দাম নেওয়ার কারণে এলপিজি খাতে নজিরবিহীন অরাজকতা বিরাজ করছে। মার্চ মাসে ১৩৪১ টাকার দাম থাকলেও বাজারে ১৮০০–২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

দ্রব্যের ক্রমবর্ধমান চাহিদা ও সংকটের প্রভাব মোকাবিলায় আমদানিকারকদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। এলসি খোলার অনুমতি, আমদানিসীমা বৃদ্ধি, ট্যাক্স ছাড় এবং ফ্রেইটচার্জ (জাহাজ ভাড়া) টন প্রতি ১০৮ ডলার থেকে ১২১ ডলার করা হয়েছে।

পাঁচটি বড় এলপিজি কোম্পানির আমদানির ঊর্ধ্বসীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে:

যুমনা স্পেসটেক: ১.৮ লাখ টন থেকে ৬.৫ লাখ টন
ডেল্টা এলপিজি: ২০ হাজার টন থেকে ৮০ হাজার টন
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড: ৩ লাখ টন থেকে ৫ লাখ টন
মেঘনা এলপিজি: ২.৫ লাখ টন থেকে ৪.৬ লাখ টন
ইউনাইটেড গ্রুপের আইগ্যাস: ১ লাখ টন থেকে ৩ লাখ টন

বাগে আনা যাচ্ছেনা এলপিজির দাম। বাজারে দাম বাড়ানো হলেও ভোক্তা অধিদফতর কার্যকর তদারকি করতে পারছে না। দাম বাড়ানোর দায় চাপানোর খেলা চলছে।

২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির মূল দর ঘোষণার সময় বলা হয়েছিল, সৌদি বাজারের দর ওঠা-নামা অনুযায়ী দাম সমন্বয় করা হবে। এরপর থেকে প্রতি মাসে বিইআরসি দাম নির্ধারণ করে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ