Views Bangladesh Logo

১২ কেজি এলপি গ্যাসের দাম ৭০ টাকা বাড়ল

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ভোক্তা পর্যায়ে মূসকসহ ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে আগস্ট ২০২৬ মাসের জন্য নতুন এ মূল্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ