Views Bangladesh Logo

৪ দিনের মধ্যে চালের দাম কমানোর নির্দেশ মন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী চারদিনের মধ্যে ধান-চালের দাম আগের যায়গায় ফিরিয়ে আনার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধারণ চন্দ্র মজুমদার।

বুধবার সন্ধ্যার দিকে ধান-চালের বাজারমূল্যের উধর্বগতি রোধকল্পে খাদ্য অধিদপ্তরে এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনে আগের দিন থেকে যেভাবে চালের দাম বেড়েছে। একই পরিস্থিতির মধ্য দিয়ে চালের দাম কমাতে হবে। এর ব্যাতিক্রম হলে ফুড গ্রেইনের লাইসেন্স চেক করা হবে। 

দুই সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে। মোকামগুলোয় চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে।

চাল ব্যবসায়ী ও চালকলের মালিকরা বলছেন, মিল মালিকদের এবার কৃষকের কাছ থেকে বাড়তি দামে ধান কিনতে হয়েছে। এতে তারা নতুন করে কিছুটা দাম বাড়িয়ে বাজারে চাল ছাড়ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ