Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘লঘুচাপের ফলে এই দুই দিন শীত কিছুটা কমবে। তবে ২০ তারিখ থেকে দেশের মধ্যঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীত বাড়বে। তবে ২৬ ডিসেম্বর থেকে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এদিকে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং তা ২২ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে ১০০ থেকে ১৭৫ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা ও চট্টগ্রামে ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায়। এছাড়া তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তা ছাড়াও রংপুর বিভাগে অপেক্ষাকৃত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ