Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে লুট হওয়া পিস্তল ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে র‍্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত জুট মিলের পাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেটি খুলে একটি ৭.৬২ মিলিমিটার অটোমেটিক পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ পাওয়া যায়।

র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ