Views Bangladesh Logo

ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন

চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। এবার জানা গেল, পুরো সিরিজেই তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল। ডান হিপ জয়েন্টের সমস্যার কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তাঁর ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তারপরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটনের পথচলা শুরুর কথা ছিল। তাঁর অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ