Views Bangladesh Logo

ওয়ানডে নেতৃত্ব হারালেন মিরাজ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় লিটন দাসকে নতুন ওয়ানডে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন লিটন দাস। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় দলের নেতৃত্ব দেবেন তিনি।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে মিরাজের নেতৃত্ব ও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের জোর গুঞ্জন চলছিল।

অবশেষে সেই গুঞ্জনেরই আনুষ্ঠানিক প্রতিফলন ঘটল বিসিবির সর্বশেষ বোর্ড সভায়। এখন লিটনের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ