সীমিত পরিসরে কিছু ব্যাংক খোলা আজ
ঈদুল আজহার ছুটির মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় আজ (বৃহস্পতিবার) কিছু ব্যাংকের শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকছে।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে দেয়া এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকাসহ চট্টগ্রাম ও অন্যান্য বাণিজ্যিক অঞ্চলের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এই পদক্ষেপ নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা লেনদেন, ওষুধ শিল্প, আমদানি-রপ্তানি ব্যবসা ও অন্যান্য জরুরি খাতের সহায়তার জন্য।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদের ছুটিতে কাজ করা ব্যাংক কর্মীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভাতা দেয়া হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে