মৌলভীবাজারে বজ্রপাতে মারা গেল ১৩ গরু ও ১ মহিষ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গবাদিপশুর মালিকেরা হলেন কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
জানা যায়, বুধবার সকালে কুচাই চা-বাগান এলাকার একটি মাঠে গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে চরানো অবস্থায় ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাশের পাথরটিলা এলাকায় বজ্রপাতে মারা যায় একটি মহিষ।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনাটি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু খুবই দুঃখজনক। যাদের পশু মারা গেছে, তারা সবাই খুবই অসহায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে