Views Bangladesh Logo

কর্ণফুলী নদীতে ডুবল লাইটারেজ জাহাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে পণ্যবাহী একটি লাইটারেজ জাহাজ। রোববার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এই জাহাজডুবির ঘটনা ঘটে।

তবে ডুবে যাওয়া জাহাজটির নাম এবং কী কারণে ডুবেছে তা নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়নি কোস্টগার্ড।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট কোস্ট গার্ড কর্মকর্তা রতন খান জানান, জাহাজডুবির খবর পেয়ে আমাদের টিম জাহাজ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জাহাজে থাকা সবাই উদ্ধার হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম জানান, রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের তলায় ফুটো হয়ে যাওয়ায় তলিয়ে যায় জাহাজটি। জাহাজটিকে কী পণ্য ছিল তা জানা যায়নি। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা ছয়-সাতজন ইঞ্জিলচালিত একটা নৌকায় উঠে যান। একজন সাঁতারে তীরে উঠেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ