৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩৩৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), কলসেন্টার এবং আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে, যারা তাদের লাইসেন্স নবায়ন করেনি।
বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন সই করা একটি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৩৩৪টি প্রতিষ্ঠান লাইসেন্স বা নিবন্ধন সনদ নবায়নের জন্য কোনো আবেদন করা হয়নি, তাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসারে লাইসেন্স বাতিল করা হয়েছে।
নোটিসে বলা হয়েছে, বাতিল এসব লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অধীনে যে কোনো কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হবে।
বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে